বাংলাদেশ টাইমস | Bangladesh Times
❮ প্রচ্ছদে ফিরে যান
খেলাধুলা

ভিনিসিয়ুসকে না পেলেও আরেক ব্রাজিলিয়ান তারকাকে নিলো আর্সেনাল

মোজো ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ • পড়া যাবে ০ মিনিটে
ভিনিসিয়ুসকে না পেলেও আরেক ব্রাজিলিয়ান তারকাকে নিলো আর্সেনাল

বিশ্বকাপের পর থেকে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নেওয়ার লড়াইয়ে ছিল আর্সেনাল। কিন্তু তাকে পায়নি। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন ভিনি। তবে তার আরেক আন্তর্জাতিক সতীর্থ ব্রুনো গিমারায়েসকে দলে নিলো গানাররা। নিউক্যাসল ইউনাইটেড থেকে তার এমিরেটসে আসা একরকম নিশ্চিত ছিল। আজ আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে চুক্তি সেরে ফেলল গানাররা।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ৭৫ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসল ইউনাইটেড থেকে গিমারায়েসকে দলে ভেড়াল। এই মৌসুমের শুরুতেই দলটিতে যোগ দেওয়ার ইচ্ছা জানান তিনি। ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্সেনালের সঙ্গে চার বছরের চুক্তিতে সই করেছেন। আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এই দলবদলকে জীবনের অন্যতম ‘কঠিন সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন তিনি।

গিমারায়েস যোগ করেন, ‘এই দলবদল খুব কঠিন ছিল। কারণ নিউক্যাসল আমার কাছে অনেক আপন ছিল। কিন্তু আমার জীবনে আমি নতুন কিছুর অভিজ্ঞতা নিতে চাইছিলাম। নিজের ও আমার পরিবারের জন্য একটি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমি।’

নিউক্যাসল গিমারায়েস ও তার পরিবারকে শুভকামনা জানিয়েছে। এই সপ্তাহের শুরুতে স্পেনের লা মালাগায় নিউক্যাসলের ট্রেনিং ক্যাম্প ছাড়েন গিমারায়েস।

২০২২ সালের জানুয়ারিতে রেলিগেশনপ্রবণ নিউক্যাসলে যোগ দেন গিমারায়েস। সাবেক কোচ এডি হাওয়ের অধীনে দলের অগ্রগতিতে দারুণ অবদান রাখেন। সাত দশকে প্রথম অধিনায়ক হিসেবে নিউক্যাসলকে প্রথম বড় ঘরোয়া ট্রফি জেতান তিনি। গত বছর ইএফএল কাপ ফাইনালে লিভারপুলকে হারায় তার দল।

২০২৩ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স লিগে দলকে তুলতেও ভূমিকা রাখেন তিনি। তবে গত মৌসুমে প্রিমিয়ার লিগে তার দল ১২তম স্থানে থেকে শেষ করেছিল।

আরআই/টিএ

শেয়ার করুন:
সম্পর্কিত খবর (Related News)
এবার ফিফা সভাপতির বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ

এবার ফিফা সভাপতির বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ

রেকর্ড ট্রান্সফারে আতলেতিকো ছেড়ে রিভার প্লেটে আলমাদা

রেকর্ড ট্রান্সফারে আতলেতিকো ছেড়ে রিভার প্লেটে আলমাদা

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

বিশ্বকাপ ছেড়ে দেশে চলে যাওয়ার কথাও ভেবেছিলেন মেসি!

বিশ্বকাপ ছেড়ে দেশে চলে যাওয়ার কথাও ভেবেছিলেন মেসি!

💬 মন্তব্যসমূহ (০)

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

প্রচ্ছদ জাতীয়

সংবাদ বিভাগসমূহ

📰 আন্তর্জাতিক 📰 খেলাধুলা 📰 জাতীয় 📰 প্রযুক্তি 📰 বাণিজ্য 📰 বিনোদন 📰 ভিডিও 📰 রাজনীতি 📰 স্বাস্থ্য