বাংলাদেশ টাইমস | Bangladesh Times
❮ প্রচ্ছদে ফিরে যান
খেলাধুলা

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

মোজো ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ • পড়া যাবে ১ মিনিটে
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

বিশ্বকাপ চলাকালেই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ লিওনেল মেসির বাবা হোর্হে মেসি, লড়ছেন মৃত্যুর সঙ্গে। এরপর গতকাল (শনিবার) আর্জেন্টিনার রোজারিওতে নেমে আসে শোকাবহ দিন। দুনিয়ার মায়া ত্যাগ করেছেন হোর্হে মেসি। ফুটবলবিশ্বের সর্বকালের অন্যতম সেরা তারকা হয়ে ওঠা মেসির পুরো ক্যারিয়ারজুড়ে তিনি ছিলেন সঙ্গী, আবার কখনও এজেন্ট। তাকে শেষ বিদায় জানাতে মেসি রোজারিওতে পা রেখেছেন।  

স্থানীয় সময় শুক্রবার থেকে শনিবারের মধ্যবর্তী রাতে, রাত ২টার দিকে মারা যান হোর্হে মেসি। তার মৃত্যুর কারণ ও পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে জানা গেছে, ৬৮ বছর বয়সী এই ব্যবসায়ী ও আর্জেন্টাইন অধিনায়কের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়ছিলেন।

এএফপির তথ্য অনুযায়ী, ফোর্ট লডারডেল থেকে রওনা করার পর স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৪০ মিনিটে রোজারিওতে পৌঁছান মেসি। এরপর পুলিশের নিরাপত্তাবেষ্টনীতে একটি ভ্যানে করে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা। রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করা হবে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, শেষবিদায়ের আয়োজন হবে একান্ত পারিবারিক পরিসরে, শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে। তবে মেসির বাবার মরদেহ যেখানে সমাহিত হওয়ার কথা, সেই কবরস্থানের ফটকে এরই মধ্যে ভিড় করেছেন অসংখ্য ভক্ত। প্রিয় তারকার এই কঠিন সময়ে পাশে থাকার জন্যই সেখানে জড়ো হয়েছেন তারা।

ক্যারিয়ারের পুরো পথচলায় মেসিকে সমর্থন দিয়ে গেছেন তার বাবা। তাকে শেষবিদায় জানানো এবং শোকাহত পরিবারের পাশে থাকতে চান তিনি, বিশেষ করে মা সেলিয়ার পাশে। শেষকৃত্যের পর মেসির মায়ামিতে ফেরার কথা থাকলেও, তাকে দ্রুত ফেরানোর পরিকল্পনা নেই ইন্টার মায়ামির। লিগস কাপের গ্রুপ পর্বে আজ (রোববার) মন্টেরির বিপক্ষে ম্যাচে তার শুরুর একাদশে থাকার কথা ছিল। তবে বাবার মৃত্যুর কারণে সেই ম্যাচ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেসি ও তার পরিবারের প্রতি বিশ্ব ফুটবলের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে অসংখ্য সমবেদনা ও ভালোবাসার বার্তা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের পাশাপাশি রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলসও শোক প্রকাশ করেছে। মেসির ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তার বাবা হোর্হে সবসময়ই ছিলেন আড়ালে থাকা একজন মানুষ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ফুটবল অঙ্গনে।

হোর্হের মৃত্যুর দিনে তারকা খেলোয়াড়কে ছাড়াই লিগস কাপে মন্টেরির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। গ্যালারিতে সমর্থকেরাও ‘ফোর্সা, লিও’; অর্থাৎ ‘শক্ত থাকো, লিও’ লেখা প্ল্যাকার্ড নিয়ে মেসির প্রতি সমর্থন জানান। 

এরপর রদ্রিগো ডি পলের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। গোলের পরপরই জার্সি খুলে নিচে পরা মেসির ১০ নম্বর জার্সি দেখান তিনি। আবেগঘন সেই মুহূর্তে ডি পল গোলটি উৎসর্গ করেন জাতীয় দলের অধিনায়ক মেসিকে, তবে তার চেয়েও বেশি করে নিজের বন্ধুকে। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ ব্যবধানে হেরেছে মায়ামি।

কেএন/এসএন

শেয়ার করুন:
সম্পর্কিত খবর (Related News)
এবার ফিফা সভাপতির বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ

এবার ফিফা সভাপতির বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ

রেকর্ড ট্রান্সফারে আতলেতিকো ছেড়ে রিভার প্লেটে আলমাদা

রেকর্ড ট্রান্সফারে আতলেতিকো ছেড়ে রিভার প্লেটে আলমাদা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর ছবি বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর ছবি বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ

‘চতুর্থ বিয়ে কবে করছেন?’ আমিরকে নেটিজেনের প্রশ্ন

‘চতুর্থ বিয়ে কবে করছেন?’ আমিরকে নেটিজেনের প্রশ্ন

💬 মন্তব্যসমূহ (০)

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

প্রচ্ছদ জাতীয়

সংবাদ বিভাগসমূহ

📰 আন্তর্জাতিক 📰 খেলাধুলা 📰 জাতীয় 📰 প্রযুক্তি 📰 বাণিজ্য 📰 বিনোদন 📰 ভিডিও 📰 রাজনীতি 📰 স্বাস্থ্য