বাংলাদেশ টাইমস | Bangladesh Times
❮ প্রচ্ছদে ফিরে যান
জাতীয়

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: ববি হাজ্জাজ

মোজো ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ • পড়া যাবে ১ মিনিটে
দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: ববি হাজ্জাজ

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে। সন্তানের জন্য প্রতি বিষয়ে গৃহশিক্ষক দিতে সামাজিক ধারণা তৈরি হয়েছে। অনেক উন্নত দেশেও একই অবস্থা বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (৯ আগস্ট) রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় ব্যক্তিগত অভিজ্ঞতা কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, তার দুই কন্যা সন্তানের জন্যও প্রতিটি বিষয়ে আলাদা আলাদা গৃহশিক্ষক আছে। তবে এটির পরবির্তন হওয়া দরকার। বর্তমান সরকারের মেয়াদেই শিক্ষায় ব্যাপক পরিবর্তনের আশ্বাস দেন তিনি।

খেলতে খেলতে শিশুদের বিজ্ঞান শেখাতে প্রাথমিকের শিক্ষাক্রমে ‘সায়েন্স টয়’ যুক্ত করার পরিকল্পনার কথা জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের আকার, আকৃতি, গুণ, ভাগ, যোগ-বিয়োগসহ গণিতের মৌলিক ধারণা শেখানো হবে।

এফআর/টিএ

শেয়ার করুন:
সম্পর্কিত খবর (Related News)
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান পাকিস্তানের

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান পাকিস্তানের

আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী

আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী

আদালতে এসে পরীমনি বললেন, ‘এগুলো মানসিক নির্যাতন’

আদালতে এসে পরীমনি বললেন, ‘এগুলো মানসিক নির্যাতন’

৩৬ দিনের নয়, জুলাই ১৭ বছরের: মুক্তিযুদ্ধমন্ত্রী

৩৬ দিনের নয়, জুলাই ১৭ বছরের: মুক্তিযুদ্ধমন্ত্রী

💬 মন্তব্যসমূহ (০)

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

প্রচ্ছদ জাতীয়

সংবাদ বিভাগসমূহ

📰 আন্তর্জাতিক 📰 খেলাধুলা 📰 জাতীয় 📰 প্রযুক্তি 📰 বাণিজ্য 📰 বিনোদন 📰 ভিডিও 📰 রাজনীতি 📰 স্বাস্থ্য