বাংলাদেশ টাইমস | Bangladesh Times
❮ প্রচ্ছদে ফিরে যান
জাতীয়

পুলিশের যারা গোপালগঞ্জের বাসিন্দা, তাদের তালিকা চাইলেন বিএনপি এমপি

মোজো ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ • পড়া যাবে ১ মিনিটে
পুলিশের যারা গোপালগঞ্জের বাসিন্দা, তাদের তালিকা চাইলেন বিএনপি এমপি

নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত সদস্যদের মধ্যে যাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়, তাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখার সময় তিনি জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে এ তালিকা চান।

তার ভাষ্য, ‘গোপালী’ (গোপালগঞ্জের বাসিন্দা) নারায়ণগঞ্জ জেলা ভরে গেছে।

আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘একটা কথা বলতে গেলে এসপি সাহেবের ওপরে পড়ে, তবুও আমি বলি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলবো এই কথাটা, আজ আমি যাইতেছি ঢাকা। ৫ আগস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালী দিয়ে ভরে গিয়েছিল প্রশাসন। এখনো আবার ঘুরেফিরে সেই গোপালী দিয়া ভইরা গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালী দিয়া ভইরা গেছে।’

‘আইনশৃঙ্খলা কেমনে সুন্দর হবে? গোপালীরা কি আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না,’ যোগ করেন তিনি।

জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে এ সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিও উপস্থিত ছিলেন।

ডিসি-এসপির কাছে তালিকা চেয়ে সংসদ সদস্য বলেন, ‘এটার লিস্ট চাই আমরা। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোনো থানার মধ্যে কেডা আছে, এটার লিস্ট চাই। তালিকা চাই আমরা। ঘুরেফিরে আবার ওই গোপালী দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।’

আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি নদীপথে চাঁদাবাজির জন্য বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ তুলে বলেন, ‘মেঘনা বা বিভিন্ন নদী থেকে বালুর বাল্কহেডগুলো ঢোকার আগেই চাঁদা শুরু হয়ে যায়। আবার নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়, কেমনে দেয় জানি না। এটার সঙ্গে বিআইডব্লিউটিএ’র অফিসাররাও জড়িত।’

নিজের নির্বাচনি এলাকা সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের জন্য তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাদের অভিযুক্ত করে তিনি আরও বলেন, ‘সোনারগাঁয়ে ৬৫ হাজার গ্যাস লাইন অবৈধ। আওয়ামী লীগের আমলে এসব অবৈধ গ্যাস সংযোগ সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে দেয়া হয়েছে। অবৈধ গ্যাস লাইনের জন্য যদি মামলা দেয়া হয় তাহলে তিতাস গ্যাসের কর্মকর্তাদের এক নম্বর আসামি করবেন, তাহলে দেখবেন সব কইমা গেছে।’

“আমি কিন্তু আমার থানায় অর্ডার দিয়া দিয়েছি- তিতাস গ্যাসের অফিসার গেলে তাদের আগে পিটানোর জন্য। তারা অবৈধ সব কাজ করে,” বলেন এমপি।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এমআই/টিএ

শেয়ার করুন:
সম্পর্কিত খবর (Related News)
আদালতে এসে পরীমনি বললেন, ‘এগুলো মানসিক নির্যাতন’

আদালতে এসে পরীমনি বললেন, ‘এগুলো মানসিক নির্যাতন’

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: ববি হাজ্জাজ

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: ববি হাজ্জাজ

আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী

আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী

৩৬ দিনের নয়, জুলাই ১৭ বছরের: মুক্তিযুদ্ধমন্ত্রী

৩৬ দিনের নয়, জুলাই ১৭ বছরের: মুক্তিযুদ্ধমন্ত্রী

💬 মন্তব্যসমূহ (০)

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

প্রচ্ছদ জাতীয়

সংবাদ বিভাগসমূহ

📰 আন্তর্জাতিক 📰 খেলাধুলা 📰 জাতীয় 📰 প্রযুক্তি 📰 বাণিজ্য 📰 বিনোদন 📰 ভিডিও 📰 রাজনীতি 📰 স্বাস্থ্য