বাংলাদেশ টাইমস | Bangladesh Times
❮ প্রচ্ছদে ফিরে যান
বিনোদন

‘চতুর্থ বিয়ে কবে করছেন?’ আমিরকে নেটিজেনের প্রশ্ন

মোজো ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ • পড়া যাবে ১ মিনিটে
‘চতুর্থ বিয়ে কবে করছেন?’ আমিরকে নেটিজেনের প্রশ্ন

বলিউডের জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র ১৮তম আসরের বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন আমির খান। তার সঙ্গে দেখা যাবে সানি দেওল ও প্রীতি জিনতাকেও। মূলত তাদের আসন্ন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারের লক্ষ্যেই অমিতাভ বচ্চনের এই জনপ্রিয় অনুষ্ঠানে হাজির হয়েছেন তারা।

যা আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে সিনেমার প্রচারের এই আনন্দঘন মুহূর্তের মাঝেই নতুন করে তোপের মুখে পড়েছেন আমির খান। তার ব্যক্তিগত জীবন ও সম্প্রতি সম্পন্ন হওয়া তৃতীয় বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ট্রলের ঝড়।

সম্প্রতি কেবিসি ১৮-এর প্রকাশিত একটি প্রচার ঝলকে (প্রোমো) দেখা যায়, অনুষ্ঠানের এবারের মূল থিম ‘সোচনা পড়েগা’ নিয়ে অমিতাভ বচ্চনকে প্রশ্ন করছেন আমির খান। আমির কৌতুহল প্রকাশ করে জিজ্ঞেস করেন, “আপনি প্রচারে বলেছেন ‘সোচনা পড়েগা’। তাহলে ঠিক কী ভাবতে হবে?”

জবাবে অমিতাভ তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, “এবার সব কিছু এত সহজ হবে না। প্রতিযোগীদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভাবতে হবে।” অমিতাভের এই কথার সঙ্গে একমত পোষণ করে আমিরও সম্মতি জানিয়ে বলেন, “ভাবতে হবে স্যার, সত্যিই ভাবতে হবে।”

পর্দার এই সংলাপ দর্শকদের নজর কাড়লেও তা দেখে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ। গত মাসেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা। ফলে ভিডিওটির মন্তব্য ঘরে তাকে নিয়ে শুরু হয়েছে তীব্র রসিকতা ও ট্রলিং।

ভিডিওর কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘তাকে জিজ্ঞাসা করুন, চতুর্থ বার কবে বিয়ে করছেন?’ অন্য এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘উনি কি নিজের বিয়েগুলো নিয়ে কথা বলতে এসেছেন?’ আবার অমিতাভের সংলাপে আমিরের সায় দেওয়াকে ইঙ্গিত করে একজন রসিকতা করে লিখেছেন, ‘তৃতীয় বিয়ের পর আবার বিয়ে নিয়ে ভাবতে হতে পারে আমিরকে।’

এমআই/টিএ

শেয়ার করুন:
সম্পর্কিত খবর (Related News)
অপারেশন টেবিলে শুয়েও গাইলেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম

অপারেশন টেবিলে শুয়েও গাইলেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আদালতে এসে পরীমনি বললেন, ‘এগুলো মানসিক নির্যাতন’

আদালতে এসে পরীমনি বললেন, ‘এগুলো মানসিক নির্যাতন’

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ পিছিয়ে যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন জিৎ

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ পিছিয়ে যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন জিৎ

💬 মন্তব্যসমূহ (০)

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

প্রচ্ছদ জাতীয়

সংবাদ বিভাগসমূহ

📰 আন্তর্জাতিক 📰 খেলাধুলা 📰 জাতীয় 📰 প্রযুক্তি 📰 বাণিজ্য 📰 বিনোদন 📰 ভিডিও 📰 রাজনীতি 📰 স্বাস্থ্য