বাংলাদেশ টাইমস | Bangladesh Times
❮ প্রচ্ছদে ফিরে যান
আন্তর্জাতিক

আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এল ৬০২ মিলিয়ন ডলার

মোজো ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ • পড়া যাবে ১ মিনিটে
আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এল ৬০২ মিলিয়ন ডলার

আগস্ট মাসের প্রথম ৫ দিনেই দেশে এসেছে ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৩৪৪ কোটি ৪০ লাখ টাকা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সদ্য বিদায়ী জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে প্রায় ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।

অন্যদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার।

গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ৫ আগস্ট পর্যন্ত এক বছরের ব্যবধানে মোট রেমিট্যান্স প্রবাহ ২৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ আরো শক্তিশালী হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

কেএন/এসএন

শেয়ার করুন:
সম্পর্কিত খবর (Related News)
রোনালদোর বিয়ে ভেবে অন্য এক জুটির বিয়েতে হাজারো ভক্তের ভিড়

রোনালদোর বিয়ে ভেবে অন্য এক জুটির বিয়েতে হাজারো ভক্তের ভিড়

আদালতে এসে পরীমনি বললেন, ‘এগুলো মানসিক নির্যাতন’

আদালতে এসে পরীমনি বললেন, ‘এগুলো মানসিক নির্যাতন’

অপারেশন টেবিলে শুয়েও গাইলেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম

অপারেশন টেবিলে শুয়েও গাইলেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

💬 মন্তব্যসমূহ (০)

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

প্রচ্ছদ জাতীয়

সংবাদ বিভাগসমূহ

📰 আন্তর্জাতিক 📰 খেলাধুলা 📰 জাতীয় 📰 প্রযুক্তি 📰 বাণিজ্য 📰 বিনোদন 📰 ভিডিও 📰 রাজনীতি 📰 স্বাস্থ্য