বাংলাদেশ টাইমস | Bangladesh Times
❮ প্রচ্ছদে ফিরে যান
আন্তর্জাতিক

অপারেশন টেবিলে শুয়েও গাইলেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম

মোজো ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ • পড়া যাবে ১ মিনিটে
অপারেশন টেবিলে শুয়েও গাইলেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম

মুহূর্তটা বিরল, ব্যতিক্রম। অপারেশন কক্ষ। টেবিলে শুয়ে আছেন রোগী। তার পাশে ডাক্তাররা প্রস্তুত সার্জারির জন্য। এমন সময়ে কিনা ব্যথা-ভয় ভুলে রোগী গেয়ে উঠলেন গান!

এমনই মুহূর্তের রচনা করলেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভিডিও। সেখানেই দেখা গেল এ ঘটনা।

ভিডিওতে শোনা যায়, ১৯৪৯ সালের চলচ্চিত্র ‘দুলারি’র গান ‘সুহানি রাত ঢাল চুকি’ গাইছেন সোনু। মূল গানটি গেয়েছিলেন কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফি।

ভিডিওটির ক্যাপশনে সোনু লেখেন, ‘আমার অস্ত্রোপচারের সময় প্রিয় ডা. নিলেশ সতভাই ও তার আন্তরিক টিমের জন্য গাইলাম। ব্যথার মধ্যেও গাইছি, এটাই তো সংগীতের আনন্দ!’

সোনুর এই আবেগঘন মুহূর্ত দেখে আপ্লুত তারকারাও। জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল মন্তব্য করেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন সোনু জি। সংগীতের প্রতি আপনার ত্যাগ ও সুরের সূক্ষ্মতার প্রতি এতো মনোযোগ, তাও আবার এরকম মুহূর্তে! সত্যিই আমাদের জন্য অনুপ্রেরণার।’

হালের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বিশাল মিশ্র লিখেছেন, ‘এ কারণেই আপনি আমার ভগবান। দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাইয়া।’

এছাড়া অভিনয়ের অনেক তারকাও সোনুর সুস্থতা চেয়ে মন্তব্য করেছেন। আর ভক্তদের মন্তব্য তো রয়েছেই। এক ভক্ত মন্তব্য করেন, ‘হে ঈশ্বর, কী অসাধারণ কণ্ঠ! দয়া করে নিজের যত্ন নিন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ আরেকজন লেখেন, ‘ঈশ্বরের কণ্ঠের দ্রুত আরোগ্য কামনা করছি।’

তবে ঠিক কী কারণে সোনুর অস্ত্রোপচার হয়েছে, তা জানা যায়নি। এর আগে গত জুনে স্নায়ু-সংক্রান্ত একটি যন্ত্রণাদায়ক শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন এই গায়ক। তখন তিনি জানিয়েছিলেন, এ সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছেন এবং বেশ কয়েকবার এমআরআই ও সিটি স্ক্যান করিয়েছেন। এবারের অস্ত্রোপচার সেই সমস্যা সমাধানের ধারাবাহিকতা কিনা, নিশ্চিত হওয়া যায়নি।

আরআই/টিএ

শেয়ার করুন:
সম্পর্কিত খবর (Related News)
৩৬ দিনের নয়, জুলাই ১৭ বছরের: মুক্তিযুদ্ধমন্ত্রী

৩৬ দিনের নয়, জুলাই ১৭ বছরের: মুক্তিযুদ্ধমন্ত্রী

আমি ক্ষমতায় থাকতে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: নেতানিয়াহু

আমি ক্ষমতায় থাকতে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: নেতানিয়াহু

আদালতে এসে পরীমনি বললেন, ‘এগুলো মানসিক নির্যাতন’

আদালতে এসে পরীমনি বললেন, ‘এগুলো মানসিক নির্যাতন’

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

💬 মন্তব্যসমূহ (০)

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

প্রচ্ছদ জাতীয়

সংবাদ বিভাগসমূহ

📰 আন্তর্জাতিক 📰 খেলাধুলা 📰 জাতীয় 📰 প্রযুক্তি 📰 বাণিজ্য 📰 বিনোদন 📰 ভিডিও 📰 রাজনীতি 📰 স্বাস্থ্য